শুক্রবার, ৬ মে, ২০১৬
বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬
কিশোর আলো জানুয়ারি ২০১৬
কিশোর আলো জানুয়ারি ২০১৬
ধারণঃ- পিডিএফ
সাইজঃ ৭৭ এম্বি
কোয়ালিটিঃ বেরী গুড
মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
ভূতের গপ্প বইটি তে মোট ১০ টি ভয়ঙ্কর ভূতের গল্প আছে ৷ গল্প গুলা সব ইন্টারনেইট এবং ফেসবুকে সংগ্রহীত করা হয়েছে ৷ গল্প গুলা খুবই চমৎকার এবং খুবই মজার ৷ আসা করি গল্প গুলা পড়ে ভালো লাগবে ৷
স্কিনসট
বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
২০ বছর আগের বাংলাদেশী ছবির নকল শাহরুখের ‘দিলওয়ালে’ !
অভিযোগ উঠেছে ২০ বছর আগে নির্মিত বাংলাদেশী সিনেমা ভালবাসার ঘর এর কাহিনী চুরি করে বানানো হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা দিলওয়ালে। বাংলাদেশী সিনেমাটিতে অভিনয় করেছিলেন প্রয়াত জসিম, শাবানা, অমিত হাসান এবং পপি।
লম্বা বিরতির পর ‘দিলওয়ালে’ দিয়ে পর্দায় ফিরেছে শাহরুখ-কাজলের জুটি। একটু দেরিতে হলেও ১০০ কোটির ক্লাবে ঠিকই জায়গা করে নিয়েছে বলিউড বাদশাহর ‘দিলওয়ালে’। কিন্তু ‘দিলওয়ালে’ ও ঢাকাই ছবি ‘ভালোবাসার ঘর’-র সাদৃশ্য নিয়ে তুমুল আলোচনার ঝড় বইছে চলচিত্র বোদ্ধাদের মাঝে। কোন রকম স্বীকারোক্তি বা অনুমতি ছাড়া হুবাহু এভাবে কাহিনী অনুকরন করে সিনেমা বানানোকে সরাসরি চুরি ও বলতে ছাড়েননি অনেকে।
বাংলা সিনেমার দর্শকরা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মাত্রা বাড়িয়েই চলেছে। গল্প অনুযায়ী দেখা যায় ২০ বছর আগের বাংলা সিনেমা ‘ভালোবাসার ঘর’-র সাথে অন্তত ৯০ শতাংশ মিল রয়েছে আলোচিত ছবি ‘দিলওয়ালে’র।
‘ভালোবাসার ঘর’ ছবিতে জুটি বেঁধেছিলেন জসিম ও শাবানা। বাংলাদেশী সিনেমাটিতে শুরুতে নায়ক জসিমকে দেখানো হয় অপরাধ জগতের সদস্য হিসেবে। পরে সে নায়িকা শাবানার প্রেমে পরে ভালো হয়ে যায়। কিন্তু শাবানার বাবা ভুল বুঝিয়ে দু’জনকে আলাদা করে দেয়।
এরপর দুজন কসম নেয় জীবনে কোনোদিন বিয়ে না করার। কাকতালীয় ভাবে কয়েক বছর পর জসিমের ছোট ভাই অমিত হাসান আর শাবানার ছোটবোন পপি একে অপরের প্রেমে পড়ে। শাবানার সাথে অমিত হাসানের দেখা হলে শর্ত দেয় পপিকে পেতে হলে জসিমকে ছেড়ে ঘরজামাই হয়ে শাবানার বাড়িতেই থাকতে হবে তাঁকে।
অমিত হাসান শাবানার প্রস্তাব সহজে মেনে নেয় না। কারণ অনুসন্ধান করতে গিয়ে পর্দার ভেতরেই কেঁচো খুঁড়তে সাপ বেড়িয়ে পড়ে। অর্থাৎ শাবানা এবং অমিত হাসানের বড় ভাইয়ের ভেতর একসময় প্রেমের সম্পর্ক ছিল তা নায়ক অমিত হাসান জেনে যায়। পরে পপির সাথে আলোচনা করে দুজন তাদের বড় ভাই-বোনদের মনে আবারো প্রেম জাগানোর পরিকল্পনা করে!
তাছাড়া তাদের আর করার ই বা কি ছিল? কারণ সমাজে এটা প্রচলিত যে, বড় ভাইবোনের আগে ছোট ভাইবোনেরা বিয়ে করে ফেললে নানান জনের নানান কথা শুনতে হয়। হয়তো একারণেই পপি আর অমিত হাসান শাবানা আর জসিমের বিয়ে দিতে চায়। অতঃপর তারা তাদের পরিকল্পনাতে সফলও হয়!
বহুল আলোচিত ‘দিলওয়ালে’ ছবিতেও ঢাকাই ছবি ‘ভালোবাসার ঘর’-র ঘটনার অনুরূপ দৃশ্য প্রতিফলিত হয়।‘দিলওয়ালে’ ছবিতে শুধু জসিমের জায়গায় শাহরুখ, শাবানার জায়গায় কাজল, অমিত হাসানের জায়গা বরুণ ধাওয়ান আর পপির জায়গায় কৃতি শ্যাননকে রিপ্লেস করে নিলেই হয়ে গেল নতুন যুগের ‘দিলওয়ালে’ ছবিটি!
☺কোন সমস্যা থাকেলে ফেসবুকে মেসেস দিন www.facebook.com/fatin.israk.3
রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
কোটি টাকার ফ্ল্যাট ফিরিয়ে শুধু মাছ ভাজা চাইলেন শাহরুখ
ছবি সংগৃহীত
(reansr.tk) বলিউডের কিং খান শাহরুখ। এখন পর্্যান্ত অনেক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। সেখান থেকে পারিশ্রমিক হিসাবে পেয়েছেন কোটি কোটি টাকা। এবারও তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তবে তার বিনিময়ে নেন নি কোন পারিশ্রমিক।
সম্প্রতি পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরার জন্যে তাকে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাদশা সেই প্রস্তাব প্রত্যাখান করায়, তখন পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাকে আড়াই কোটির একটি ফ্ল্যাট উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি যে সত্যিই বাদশাহ। তাই সে প্রস্তাবও ফিরিয়ে দিয়ে তিনি চেয়েছেন শুধু মাছ ভাজা খেতে। সেটাই তার কাছে বড় উপহার, বলেছেন শাহরুখ। তবে কলকাতার মানুষের ভালবাসাই যে তার কাজের আসল পারিশ্রমিক সেকথাও জানাতে ভোলেননি বাদশাহ।
বাদশাহকে যে ফ্ল্যাটটি পশ্চিমবঙ্গ সরকারের তরফে দেওয়ার কথা ভাবা হচ্ছিল, সেটার আয়তন চার হাজার স্কয়ার ফিটের থেকে সামান্য একটু বেশি। রাজারহাটে সৃষ্টি গ্রুপ তৈরি করছে ওয়েস্টইন নামের প্রজেক্টটি। সেখানেই একটা ফ্ল্যাট বাদশাকে উপহার দিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।
ইকো পার্কের এক নম্বর গেটের ঠিক বিপরীতে। এই বিলাশবহুল প্রজেক্টিতে আছে পাঁচতারা রেস্তোরাঁ, বিশালাকার ফ্ল্যাট থাকার জন্যে, অফিসের জন্যে জায়গা, বিশ্বমানের ফিটনেস সেন্টার। এছাড়াও ওই প্রজেক্টের মধ্যে থাকছে হেলিপ্যাড, উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা, যার সরঞ্জাম আনা হয়েছে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়াও কোনও বিপদে পড়লে, তা মোকাবিলার জন্যে অত্যাধুনিক সরঞ্জাম সঙ্গে বিস্ফোরণ প্রতিরোধেরও ব্যবস্থা।
যদিও এই বিলাশবহুল সম্পত্তির থেকে শাহরুখকে বেশি আকৃষ্ট করেছে মুখ্যমন্ত্রীর কাছে থেকে আন্তরিকতার সঙ্গে পাওয়া মাছ ভাজা বা মাছের নানা ধরনের পদ, সঙ্গে কলকাতার মানুষের এক প্লেট ভালবাসা। বাদশার কাছে শ্রেষ্ঠ উপহার, জানিয়েছেন কিং খান।
এতে সদস্যতা:
পোস্টগুলি
(
Atom
)








